টাঙ্গাইল হাসপাতালের করোনা ইউনিটে আগুন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি।

টাঙ্গাইল ফারার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি। এসেই আমরা ২ মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনি। তবে সব মিলিয়ে আমাদের ১৫ মিনিট সময় লাগে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড: আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোন ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ড দশজন রোগি ছিলো। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আমরা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান বলেন, রোগিদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর