ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল যোগে ফিরছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক আবু হানিফ। এসময় পিছন থেকে আসা একটি পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তার।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক লাককাটি গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে- কাউনিয়া থেকে কুড়িগ্রাম রাজার হাটে যাওয়ার পথে পিছন থেকে একটি গরু বোঝাই ট্রাক ধাক্কা দেয় এসময় তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রকি আহমেদ/বার্তাবাজার/পি