কর্ণফুলীতে ৫ গৃহহীনকে নতুন ঘরের চাবি হস্তান্তর
চট্টগ্রামের কর্ণফুলীতে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন ৫ পরিবারকে ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
ইউএনও শাহিনা সুলতানা জানান, গৃহহীন ৫ পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সুবিধাভোগীরা হলেন, শ্যামতারা দাশ, মো. ইউছুফ, মো. সালাউদ্দিন, আলী এরশাদ ও সেলিনা আকতার। চাবি হস্তান্তরের পর বৃক্ষরোপন করা হয়।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/মেরাজ