মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার(১৫ জুলাই) দুপুর ২টার সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বোর্ড অফিস নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮), বাহিরু(৪০) এবং অটোরিকশার ড্রাইভার মজিবর (৪১)। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঠাকুরগাঁও সদর উপেজলা কচুবাড়ি বোর্ড অফিস নামক স্থানে স্থানে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও ৪ যাত্রী। তাদেরকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা বেশ গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর