পাংশা পৌরসভায় ৩ লক্ষ টাকার অনুদান বিতরণ

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ২০২০-২১ অর্থ বছরের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিলের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে এ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

এ সময় পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১৫৯ টি হতদরিদ্র পরিবারের মাঝে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/মেরাজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর