সৈয়দপুর ও কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
জানা গেছে, নতুন এয়ারক্রাফট আসার ওপর নতুন করে ফ্লাইট চালুর বিষয়টি নির্ভর করছে। আগামী বছরের প্রথম দিকে বিমান বহরে তিনটি নতুন উড়োজাহাজ যুক্ত হবে। এসব উড়োজাহাজ দিয়ে আ লিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক মাহবুব আল হাসান বলেন, সৈয়দপুর হচ্ছে উত্তরাঞ্চলের বৃহৎ বাণিজ্য ও শিল্পসমৃদ্ধ শহর। রংপুর বিভাগের একমাত্র সৈয়দপুর বিমানবন্দরটিতে প্রচুর পরিমাণে যাত্রী বাড়ছে। বিমান কর্তৃৃপক্ষ বিষয়টি মাথায় রেখেছে। ইতোমধ্যে সরকার সৈয়দপুরকে আ লিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিয়েছে। এই বিমানবন্দর থেকে ভবিষ্যতে বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। তাই অভ্যন্তরীণ ফ্লাইট রুটে নতুন পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, বিমান ছাড়াও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে সৈয়দপুর-ঢাকা রুটে। সব মিলিয়ে এ রুটে প্রতি সপ্তাহে ফ্লাইটের সংখ্যা বর্তমানে ৭৮টি। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ চলছে। তাই এই রুটে যাত্রীর চাহিদা বিবেচনা করে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ এটি কার্যকর হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সোহাগ খান লোহান/বার্তা বাজার/মেরাজ