চট্টগ্রামে ইয়াবা ও নতুন মাদক হিসেবে পরিচিত ক্রিস্টাল মেথ আইসসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, বুধবার (১৪ জুলাই) নগরীর কোতোয়ালি থানাধীন ব্রিজঘাট এলাকায় হোটেল নেভাল আবাসিক এর সামনে অভিযান চালিয়ে মোঃ জালাল আহাম্মদ (৪৩), মোঃ ফারুক (৩০) ও মোঃ তালাল (৩৫) নামে তিনজনকে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫ হাজার গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মঈনুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
বার্তাবাজার/পি