বগুড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রংপুরের পীরগাছার হাসনা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৭) এবং বরিশালের বাবুগঞ্জ মুসুরিয়া এলাকার আলাউদ্দিন মল্লিকের ছেলে রবিউল ইসলাম(২৬)।

দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৪০ বোতল ফেন্সিডিল, তিনটি মোবাইল, দুইটি সীমকার্ড ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

খালিদ হাসান/বার্তা বাজার/মেরাজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর