পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান চোরাইকৃত মুঠোফোন মাদক ও অস্ত্রসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে। বুধবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এই অভিযানের সফলতা নিয়ে বৃহস্পতিবার(১৫ জুলাই) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাঠে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সপুার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন, সহকারি পুলিশ সুপার প্রবেশনাল রিজুয়ান বিকু, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নানসহ জেলা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসয় পুলিশ সুপার উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, দীর্ঘদিন ধরে জেলাতে মোবাইল ফোন চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই চোর চক্র বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন বাসা বাড়ি থেকে কৌশলে জানালাদিয়ে এই ফোন গুলো চুরি করেছে। এরা শুধু চুরির সাথে সম্পৃক্ত নয়। তাদের নিটক থেকে একটি ব্যবহারকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই মোটরসাইকেলের মাধ্যমে তারা মাদক সরবরাহ করে থাকে। তাদের নিকট থেকে দুটি ধারালো ছোট অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামীদরে নাম পাবনা সদরের সরদারপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ওমর ফারুক (২৫), একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ নাজমুল হোসেন (৩২) ও বলরামপুর কসাইপট্রি এলাকার মোঃ মাসুম আহম্মেদ রিপন এর ছেলে মোঃ তুর্য ইসলাম ওরফে আশিক (১৮)।
চোরচক্রের সদস্যদের কাছ থেকে ২৪ টি স্মার্টফোন, ১০টি সাধারন ফোন, দুটি ধারালো অস্ত্র, আধাকেজী গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই আসামীদরে মধ্যে মোঃ ওমর ফারুক নামে একজনের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ৪ টি মামলা বিচারাধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানাতে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানাগেছে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি