ঈশ্বরগঞ্জে মোটরযান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণে সরকারি কঠোর বিধিনিষেধ প্রতিপালন করে কর্মহীন হয়ে পড়া মোটরযান শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া। এ সময় ১৭০ জন মোটরযান শ্রমিককে দেওয়া হয় খাদ্য সহায়তা।
উপহার বিতরণ অনুষ্ঠানটি আমেরিকা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারন সম্পাদক আবদুল হাদী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার প্রমুখ।
আরিফুল হক/বার্তাবাজার/পি