প্রধানমন্ত্রীর প্রণোদনা নিয়ে নয়ছয় করলে কেউ রেহাই পাবে না: কাদের

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আরোপিত লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা নিয়ে নয়ছয় করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় অবস্থিত সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা নিয়ে স্বজনপ্রীতি করে এটি নয়ছয় করলে কেউ রেহাই পাবে না। প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ যেন পায় সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি অপপ্রচার ও গুজব চালাচ্ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে বিএনপি যতই অপপ্রচার চালাক না কেন, দেশে ভ্যাকসিনের কোনো সংকট হবে। সবাইকে ভ্যাকসিন প্রয়োগে সবই করছেন প্রধানমন্ত্রী।

ঈদুল আযহা উপলক্ষ্যে বিধিনিষেধ শিথিল করা প্রসঙ্গে তিনি বলেন, বিধিনিষেধ শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। এ সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর