খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের।
এর আগে শুক্রবার এ বিভাগে একদিনে রেকর্ড ৭১ জনের মৃত্যু হয়েছিল। গতকাল বুধবার (১৪ জুলাই) ৩৬ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মৃত ৪৭ জনের মধ্যে সর্বোচ্চ ১৬ জন খুলনার। এছাড়াও কুষ্টিয়ায় ১০ জন, ঝিনাইদহে চারজন, যশোরে চারজন, মেহেরপুরে চারজন, চুয়াডাঙ্গায় তিনজন, মাগুড়ায় তিনজন, বাগেরহাটে একজন, নড়াইলে একজন ও সাতক্ষীরায় একজন রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৭৮ হাজার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬২ জন।
বার্তা বাজার/নব