কুমিল্লায় যুবলীগ নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ
কুমিল্লা-১ (দাউদকান্দি – মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়ার সুযোগ্য সন্তান দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মাঝে ৪০ হাজার মাস্ক উপহার দেন।
তারই ধারাবাহিকতায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ বাহাউদ্দিন বাহার ও যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর নির্দেশনায় বৃহস্পতিবার(১৫ জুলাই) ১০ হাজার মাস্ক মেঘনা থানা রোডের সামনে দলীয় কার্যালয়ে উপজেলার আওয়ামী যুবলীগের প্রতিটি ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।
মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক মোঃ আব্দুল আল বাকি শামীম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গাজীঃ মোঃ দেলোয়ার হোসেন মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান,আফজাল সরকার টিপু,মানিকার চর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন।
এছাড়াও, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি /সাধারণ সম্পাদকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মোঃ আসলাম/বার্তা বাজার/মেরাজ