মাদারীপুরে মোবাইল কেনা নিয়ে যুবকের আত্মহত্যা

মাদারীপুরের রাজৈরে মোবাইল কেনা নিয়ে পরিবারের সাথে ঝগড়ার জের ধরে বিষপান করায় সুমন বৈধ্য (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমন একই গ্রামের নির্মল বৈধ্যর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি একটি পুরাতন মোবাইল ফোন কেনে সুমন। এ নিয়ে তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুধবার (১৪ জুলাই) সকালে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পায়নি স্বজনরা। পরের দিন সকালে নতুন ঘর নির্মাণের জন্য মাটি ভরাট করা নিজ জমির মধ্যে তার মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসি। পরে রাজৈর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন হাওলাদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষপানে আত্মহত্যা করেছে।

আকাশ আহমেদ সোহেল/বার্তা বাজার/মেরাজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর