মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রাজধরপুর গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাকোল ইউনিয়নের রাজধরপুর গ্রামে গড়াই নদীর পাশে কৃষক আকিদুল খানের আড়াই শতক জমির আইলে পার্শ্ববর্তী জমির মালিক আলেমান সরদার দুটি কলাগাছ লাগায়। কৃষক আকিদুল খান আলেমান সরদারকে কলাগাছ দুটি জমির আইল থেকে উঠিয়ে তার নিজস্ব জমির মধ্যে লাগাতে বলেন। বার বার বলা সত্তে্বও আলেমান সরদার কলা গাছ দুটি না উঠিয়ে রেখে দেন।
কৃষক আকিদুল খান দীর্ঘ ১৫ দিন পরে তার জমির আইল থেকে কলা গাছ দুটি উঠিয়ে আলেমান সরদারের জমির মধ্যে রেখে দেয়। বিষয়টি আলেমান সরদারের ছেলে বিল্লাল সরদার, ঝন্টু সরদারের ছেলে ইমন সরদার ও রিমন সরদার জানতে পারলে গত সোমবার ক্ষিপ্ত হয়ে তারা কৃষক আকিদুল খানের বাড়িতে এসে বকাবাজি ও গালমন্দ করে আকিদুল খানের স্ত্রী গৃহবধু রাবেয়া বেগমের মাথায় এলোপাতারি কুপিয়ে জখম করে তার মেয়ে বন্যা খাতুনকে মারধোর করে এক পর্যায়ে চলে যায়।
স্থানীয়রা আহত রাবেয়া বেগম ও বন্যা খাতুনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় অছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রীপুর থানা পুলিশ
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, এ ঘটনায় আহত রাবেয়া বেগমের স্বামী আকিদুল খান বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা গৃহবধূকে প্রকাশ্যে নির্মমভাবে কুপানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনার সাথে জড়িত সকলের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
তাছিন জামান/বার্তাবাজার/পি