ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মারা গেছেন আটজন। এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৮ জন। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেকর্ড ৪৮০ জন রোগী।
বার্তা বাজার/নব