দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত পরিসরে গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বক্তিক বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অ্যাসাইনম্যান্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে।
ডা. দীপু মনি বলেন, ঈদুল আজহার পর অনলাইনের মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। যেহেতু কম বিষয়ে পরীক্ষা হবে, সেহেতু পরীক্ষার ফিও কম নেওয়া হবে।
যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্টের ফল ও সাবজেক্ট ম্যাপিং থেকে ফলাফল হতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী।
বার্তা বাজার/নব