ব্যাংকে লেনদেন আজ থেকে ১০টা-৪টা পর্যন্ত

ঈদের আগে ব্যবসা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আজ সারাদিন লেনদেন চলবে ব্যাংকগুলোতে। এছাড়াও ১৮ ও ১৯ জুলাই একইভাবে লেনদেন চলবে।

এই ৩ দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শ্রমিকদের বেতন-ভাতা প্রদানে শিল্পাঞ্চলে পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে ১৭ ও ২০ জুলাই সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে।

ব্যাংকে সময় বাড়ায় এদিকে আজসহ ১৮ ও ১৯ জুলাই শেয়ারবাজারে আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে ঈদের পরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর