পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জব্দকৃত ২৭টি ভারতীয় গরু ৬ লক্ষ ৬৭ টি হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বিকালে তেঁতুলিয়া মডেল থানার চত্বরে গরুগুলো বিক্রি করা হয়। নিলামে ডাক বিকাল ৪ ঘটিকায় শুরু হয়ে ৫ ঘটিকায় শেষ হয়। ডাকে ৪১ জন অংশগ্রহণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার আবু ছায়েম মিয়া জানান, ৪১ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা ব্যক্তিকে গরু গুলো বিক্রি করে দেওয়া হয়। এই অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে। নিলামের সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার ওসি, এস আই লতিফ, প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তেঁতুলিয়া থানার ৬ নং ভজনপুর ইউনিয়নের সিমান্তবর্তী এলাকা ভুতিপুকুর গ্রাম থেকে অবৈধ পথে আসা গরু গুলো আটক করে তেঁতুলিয়া পুলিশ। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আটককৃত গরু গুলো পুলিশ হেফাজতে রাখা হয়।
এস এম আল আমিন/বার্তাবাজার/পি