অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। টানা ১০ দিন ধরে হেঁচকি উঠছিল বলসোনারোর, না থামায় বুধবার(১৪ জুলােই) সাও পাওলোর একটি হাসপাতালে নেয়া হয়েছে তাকে। করা হতে পারে অস্ত্রপ্রচার।

ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বলসোনারো। সে সময় গুরুতর আহত হয়েছিলেন এবং বেশ কয়েকটি অস্ত্রপ্রচার হয়েছিল শরীরে। চিকিৎসকেরা জানিয়েছেন হেঁচকি ওঠার সাথে সার্জারির কোন সম্পর্ক থাকতে পারে।

এমনিতেই করোনা পরিস্থিত মোকাবিলায় ব্যর্থতার জেরে বেশ চাপের মুখে আছেন ৬৬ বছর বয়সি এই প্রেসিডেন্ট। মহামারি শুরুর পর থেকে উদ্ভট সব কাজের জন্য খবরের শিরোনাম হয়েছেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর