বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর শাখার ৪ ইউনিটের ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। ৪টি ইউনিট হলো-উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।
বুধবার (১৪ জুলাই) রাতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন।
সদ্য ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে জসিম সিকদার রানাকে। সদস্য সচিব হয়েছে রুহুল আমিন সোহেল। মহানগর দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল সিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়; মহানগর পূর্বে শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন এবং মহানগর পশ্চিমে মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।
এর আগে গত ১৬ জুন মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদল। এর এক মাসেরও কম সময়ে নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
বার্তা বাজার/এসজে