লকডাউনে অমান্য করে রাজধানীতেই ২ সপ্তাহে গ্রেফতার ৯ হাজার

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে জারি করা কঠোড় লকডাউনে যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়য়া মানুষদের ঠেকাতে তৎপর ছবি আইন শৃঙ্খলা বাহিনী। এই ২ সপ্তাহে (১ জুলাই থেকে ১৪ জুলাই) রাজধানীতে মোট ৯ হাজার ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসব তথ্য জানা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রে।

জানা যায়, দুই সপ্তাহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৯৯৯ জনকে মোট ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গ করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার ১৩৯টি মামলা দায়ের করা হয়েছে। এই বিভাগেও জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭০ টাকা।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কঠোর বিধি-নিষেধের ১৪তম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে।

এদিন বিধি-নিষেধ অমান্য করার দায়ে ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৫ জনকে ১ লাখ ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৭৪৪ টি গাড়ি থেকে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর