অবৈধ পশুর হাট উচ্ছেদে চসিকের অভিযান

চট্টগ্রামে অবৈধ পশুর হাট উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জুলাই) নগরীর পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধ পশুর হাটে এই অভিযান পরিচালনা করা হয়।

তখন উচ্ছেদসহ অবৈধভাবে হাট বসিয়ে কোরবানির পশু বেচাকেনার দায়ে তিনটি খাইন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

মারুফা বেগম নেলী বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে এবং সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু এলাকায় কোরবানির পশু বেচাকেনার অনুমতি দিয়েছে। কিন্তু কিছু মানুষ বিধিনিষেধ না মেনে যেখানে সেখানে হাট বসিয়ে নিজেদের ইচ্ছে মত কোরবানির পশু বেচাকেনা করছেন। যা দেশ ও দশের জন্য বিরাট ক্ষতির কারণ হতে পারে।

তাই জনগণের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে সিটি করপোরেশনের পক্ষ হতে এমন সব অবৈধ পশুর হাট উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর