এবারও রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। বুধবার (১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনার কারণে জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের বাতিল করেছি আমরা। এছাড়া এলাকাভিত্তিক ছোট ছোট জামাতগুলো অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের কথা চিন্তা করে আমরা সেটাও নিরুৎসাহিত করছি।
এর আগে, গতবছরও করোনার সংক্রমণের কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজের জামাত বাতিল করা হয়েছিল। একইসাথে বাতিল হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদ্গাহের নামাজও।
উল্লেখ্য, করোনাকালে ঈদ উপলক্ষে ৮ দিনের জন্য লকডাউন শিথিল করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরিস্থিতি বিবেচনা করে ও শর্ত সাপেক্ষে মসজিদের পাশাপাশি খোলা জায়গায়ও পড়া যাবে ঈদের নামাজ।
বার্তা বাজার/এসজে