দৌলতদিয়ায় ভাঙন রোধে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ

পদ্মার ভাঙন রোধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই এ কাজ শুরু করে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জরুরী আপদ কালীন কাজ হিসাবে ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৪টি প্যাকেজে ১৪০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, পদ্মার তীব্র স্রোতে আকস্মিক শুরু হওয়া ভাঙনে গতকাল (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ১০মিনিটের ব্যবধানে মূহুর্তেই বিলীন হয় ১০টি ঘরবাড়ি ও ১৫০ মিটার এলাকা। ভাঙন ঝুঁকিতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি।

এছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাট, ১নং ফেরিঘাট, ৭নং ফেরিঘাট, মজিদ শেখের পাড়া, ছিদ্দিক কাজীর পাড়া ও ছাত্তার মেম্বারের পাড়া এলাকার সহস্রাধিক ঘরবাড়িসহ বহু স্থাপনা।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর