ভাতিজির লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ!
কুমিল্লার তিতাস উপজেলায় রাস্তার পাশে গাছ লাগানো কে কেন্দ্র করে ভাতিজির লাথির আঘাতে চাচা মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার ( ১৪ জুলাই) আনুমানিক বিকাল ৩টায় উপজেলার নারায়নপুর উত্তরপাড়া মুর্শেদ আলম মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে গাছ লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,রবিউল মিয়া রাস্তার পাশে গাছ লাগাচ্ছেন এ সময় পাশের বাড়ির মুর্শেদ আলম গাছ লাগানোর জন্য বাদা দেয়। বাদা না দেওয়ার পরেও বিউল মিয়া গাছ রোপন করেছেন।
গাছটি বড় হলে রাস্তা দিয়ে মানুষের চলাচল অসুবিধা হবে, তখন মুর্শেদ আলম গিয়ে তার আপন ছোট ভাই রবিউল কে বলেন গাছটি সরিয়ে অন্য জায়গায় লাগাতে, তখন অন্য জায়গায় লাগাবে না বলে কথা কাটাকাটি হয়।
কথা-কাটাকাটির এক পর্যায়ে রবিউলের মেয়ে সুমি (৩০) আক্তার এসে তার আপন জ্যাঠা মুর্শেদ আলম(৬০)কে অন্ডকোষে লাথি মারে তখন তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ।
তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান,আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং মরদেহ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করেছি। যেহেতু তার অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মোঃ আসলাম/বার্তা বাজার/টি