হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যায় ভোগা বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুররম খান চৌধুরীর ছেলে ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী। তিনি তার বাবার রোগমুক্তির জন্য নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, খুররম খান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। একাধারে তিনি বিএনপির ময়মনসিংহ জেলা উত্তর শাখার আহ্বায়ক, নান্দাইল উপজেলা শাখার সভাপতি। তিনি ময়মনসিংহের বিভিন্ন আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ৮ জুলাই হৃদরোগে আক্রান্ত খুররম খান চৌধুরীকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তা বাজার/এসজে