দুই মাকে জাপার শীর্ষ দুই নেতা হিসেবে ঘোষণা করলেন এরিক

রওশন এরশাদ ও বিদিশা সিদ্দিকীকে জাতীয় পার্টির (জাপা) শীর্ষ দুই পদের নেতা হিসেবে ঘোষণা করেছেন দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ।

বুধবার (১৪ জুলাই) রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন।

সংসদ সদস্য সাদ এরশাদের উপস্থিতিতে এরিক এরশাদ পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন সৎ মা রওশন এরশাদকে। আর তার মা বিদিশাকে ঘোষণা করেন কো-চেয়ারম্যান হিসেবে।

এসময় এরিক বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের দায়িত্বে চেয়ারম্যান পদ লিখিয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না।

অনুষ্ঠানে উপস্থিত সাদ এরশাদ বলেন, আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। বিশেষ এই দিনে বাবার জন্য সবার কাছে দোয়া চাই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর