নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে র্যাব-১১। বুধবার ( ১৪ জুলাই) দুপুরে আটককৃদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দিয়ে হাতিয়া থানায় সোপর্দ করে।
এ সময় ২টি দেশীয় তৈরী পাইপগান, ১টি ডিসট্রেস সিগনাল, ৩ রাউন্ড কার্তুজ, ২টি চকলেট বোমা উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার ( ১৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো, হাতিয়ার নলচিরা ইউনিয়নের কলেজ পাড়ার ফজল করিমের ছেলে মো.হেলাল উদ্দিন (৩০) দুলাল উদ্দিন (২৫) একই ইউনিয়নের দফাদার পাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মো. জিসান উদ্দিন সুমন (২১) নলছিরা ইউনিয়নের কোম্পানী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো.মামুন (২১) ও চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের জমিদার উদ্দিনের ছেলে মো.আকরাম হোসেন (২১)।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। র্যাব-১১ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতির মামলা দিয়ে ৫জনকে থানায় সোপর্দ করেছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/টি