বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে থাকা ২০ দলীয় জোট ত্যাগ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বুধবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন ।
তিনি বলেন, ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না।
জোট ত্যাগের কারণ হিসেবে বাহাউদ্দিন জাকারিয়া উল্লেখ করেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, পরামর্শ না করেই উপ-নির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া।
আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলান জিয়া উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে মাদ্রাসা খুলে দেওয়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানানো হয়।
বার্তা বাজারে/এসজে