আনোয়ারায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

আনোয়ারার বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আবুল কাসেম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ পাহাড় এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সৈয়দ একই এলাকার মৃত ওমদা মিয়ার পুত্র। তিনি পাহাড় থেকে ঘাস কেটে গৃহপালিত ছাগল নিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা বালু বোঝাই একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিছ।

আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শন আবদুল আলিম খান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর