বগুড়ার শিবগঞ্জে ১০১ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ( ১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের মোকামতলা কেন্দ্রীয় ঈদগাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুরের আব্দুল মতিনের স্ত্রী রহিমা (৪০),জসিম উদ্দিনের স্ত্রী মিম মালা (২৫) ও একই উপজেলার মহিলা কলেজ দক্ষিণপাড়ার ইয়াকুব আলীর স্ত্রী মেরিনা(২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মনোয়ারুল ইসলাম সবুজ জানান,আটক মাদক কারবারিরা ফেন্সিডিল বিক্রির জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
খালিদ হাসান/বগুড়া/টি