ভুট্টা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরে ভুট্টা ক্ষেত থেকে এক কিশোরীর মরদেহউদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১৪ জুলাই) বিকেল ৪ টার সময় মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, শহীদুল ঠাকুরের ইট ভাটার পশ্চিমে ভুট্রা ক্ষেত লাশ টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জানা যায়, মৃত ফাতেমা খাতুন (১৪) নামের নবম শ্রেণীর ছাত্রী । সে মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফার জানান, লাশটি উদ্ধার করেছি তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এখনও তা জানতে পারিনি তবে আমরা অতি দ্রুত দোষী কে আইনের আওতায় আনতে পারব এবং আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

টুটুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর