জমি সংক্রান্ত বিরোধে মিল মালিকের দুই পা কাটল প্রতিপক্ষ

জমি সংক্রান্ত জেরে ভালুকায় আর্টি কম্পোজিট ডায়িং মিল মালিককে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করল প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, কাঠালিস্থ আর্টি কম্পোজিট মিল মালিক আব্দুর রাজ্জাকের সাথে জমিজমা নিয়ে স্থানীয় জসিম উদ্দিনদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন বুধবার (১৪ জুলাই) সকালে ফ্যাক্টরির পাশে অবস্থিত খাল পরিদর্শনে আসে মিল মালিক আব্দুর রাজ্জাক ।

এ সময় জসীমউদ্দীনের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জসিমউদ্দিন ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় রাজ্জাকের উপর হামলায় রাজ্জাকের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায় ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়।

এ ব্যাপারে জসীমউদ্দীনের ভাই নাজিম উদ্দিন বার্তা বাজার কে জানান ভাড়াটিয়া লোকজন দিয়ে আমাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

মিলের এডমিন আলামিন মিয়া বার্তা বাজার কে জানান স্থানীয় জসিম গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার মালিকের উপর হামলা চালিয়ে কুপিয়ে তার দুই পা বিচ্ছিন্ন করে ফেলে।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বার্তা বাজার কে জানান এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর