একদিনে আরও মৃত্যু ২১০, শনাক্ত ১২ হাজার ৩৮৩

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ২১০ জন মারা গেছেন। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৩৮৩ জন।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, দেশে নতুন করে করোনায় ২১০ জনের মৃত্যুসহ মোট মারা গিয়েছেন ১৭ হাজার ৫২ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।

একদিনে ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। এসময় পরীক্ষার তুলনায় আক্রান্তের হার পাওয়া গেছে ২৯.১৪ শতাংশ।

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে মারা যান, ২০৩ জন। ওই সময় আক্রান্ত শনাক্ত হন ১২ হাজার ১৯৮ জন।

বার্তা বাজার/এসকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর