মহামারি করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামীকাল।
বুধবার(১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ১১ টায় এ সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি সংযুক্ত হবেন।
২০২০ সালের মার্চ থেকে বন্ধ রয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতি দিনে দিনে অবনতি হওয়ার সঙ্গে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটিও। এর ফলে আগের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ফিকে হয়ে আসছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ অবস্থায় ‘অটো পাস’ না দিয়ে যেকোনো উপায়ে মূল্যায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এবার শিক্ষা বোর্ডগুলোও একেবারে ‘অটো পাস’ দিতে চায় না।
বার্তাবাজার/পি