দীর্ঘদিন লকডাউনের পর শিথিল করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর থেকে চলবে ট্রেন। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহ রুটে বলাকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু মাধ্যমে চলাচল শুরু হবে রেলপথের।
ঈদের আগে ঢাকার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু হলেও এবারের ঈদে স্পেশাল কোনো ট্রেন নাই। বুধবার (১৪ জুলাই) কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, রেলের কর্মীরা সকল ধরণের প্রস্তুতির কাজ করছেন। ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছে। তাই কাউন্টারগুলো বন্ধ। তবে স্টেশনে কয়েকজন যাত্রী পাওয়া যায়, তারা ঈদ যাত্রায় ট্রেনে বাড়ি ফিরতে চান।
স্টেশনের কাছে থাকা সোলেমান নামে এক যাত্রী জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই অনলাইনে ট্রেনের টিকেট কাটার চেষ্টা করেছি। পঞ্চগড়ের টিকেট কাটতে কয়েক দফায় চেষ্টা করেও ঢুকতে পারিনি সার্ভারে।
এদিকে আরেক যাত্রী জানান, বিকাশ অ্যাপ এবং রেলের ওয়েবসাইটে চেষ্টা করলে বাফারিং শেষ হয় না। তাদের মতো অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন রেলের টিকিট না পেয়ে।
এ ব্যাপারে কমলাপুর রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, আমি নিজেই অনলাইনে টিকিট কাটতে পারছি না। যাত্রীর তুলনায় টিকিটের পরিমাণ কম হওয়ায় সার্ভারে অনেক চাপ থাকায় এমন হতে পারে। তবে অনলাইন টিকিট বরাদ্দের সেবা দেওয়া প্রতিষ্ঠানকে পরিস্থিতি অবহিত করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ টিকিট পেয়ে গেছেন।
বার্তা বাজার/এসজে