জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। করোনা আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিমের বাবা ও মা। বাবা মাহবুব হাবিব ও মা রহিমা খাতুন দু’জনকেই বগুড়া থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা যায়।
বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত হওয়ায় পরিবারের পাশে থাকতে দেশে ফিরছেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারিবারিক কারণে আজ বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুশফিক। একইসঙ্গে তার পারিবারিক বিষয়কে শ্রদ্ধা জানানোরও অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।
সিরিজের একমাত্র টেস্ট খেলার পর ওয়ানডেতে মুশফিকের ফিটনেস নিয়ে ছিলো শঙ্কা। পরবর্তীতে অবশ্য জানানো হয় ওয়ানডে সিরিজের জন্য ফিট হয়ে উঠেছেন তিনি।
গুঞ্জন ছিলো টি-টোয়েন্টি সিরিজে ছুটি নিলেও সেটা খেলবেন মুশফিক। কিন্তু বিসিবির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, ১৬ জুলাই হারারেতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না তিনি।
বার্তাবাজার/পি