১৪-২৩ জুলাই লকডাউন শিথিল, মানতে হবে যেসব নির্দেশনা

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আজ মধ্য রাত থেকে আগামী ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার। এই ৮ দিনে মেনে চলতে হবে বেশ কয়েকটি বিধিনিষেধ।

বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে।

চিঠিতে বলা হয়েছে, আজ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করলেও এ সময় পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ নিষিদ্ধ।

একইসঙ্গে সবধরনের সামাজিক অনুষ্ঠান (যেমন- বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান) পরিহার করতে হবে।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। তবে ঈদ উপলক্ষ্যে আজ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছে। তবে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর