সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয়ন প্রকল্পের নির্মিত ও নির্মাণাধীন ঘরের কাজের কার্যক্রম পরিদর্শন করলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/ রাজস্ব) এস এ এম রফিকুন্নবী। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর ২১ টি ঘরের নির্মাণ কাজ ও পৌর এলাকার তাড়িয়াপাড়ায় ২য় পর্যায়ে তৃতীয় লিংগের জনগোষ্ঠীর জন্য নির্মিত ৯ টি ঘর পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) যাইযুল ওয়াসিমা নাহাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল প্রমুখ।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/ রাজস্ব) এস এ এম রফিকুন্নবী বলেন, ভূমিহীন হতদরিদ্র সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন এই ঘরগুলোকে সুন্দর ও বসবাসযোগ্য করে সাজিয়ে গুছিয়ে দিতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। ঘর গুলো যাতে সুন্দর ও টেকশই হয় সেই অনুযায়ী কাজ করা হবে।
মোস্তাক আহমেদ মনির/ বার্তা বাজার/টি