মাস্ক ছাড়া সদরঘাটে কোনো যাত্রী প্রবেশ করতে পারবে না: নৌপ্রতিমন্ত্রী
ঈদুল আযহাকে সামনে রেখে চলমান লকডাউন ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে সকল গণপরিবহন। বাস, ট্রেনের পাশাপাশি চলবে লঞ্চও।
তবে স্বাস্থ্যবিধি না মেনে চললে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে এবং সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসব নির্দেশনা পালনের জন্য নৌপুলিশ ও লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী।
বার্তা বাজার/নব