মহিলা মেম্বারের ছেলেকে পিটিয়ে হত্যা! (ভিডিও সহ)

কুড়িগ্রাম জেলা সদর উপজেলায় এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা এবং ওই যুবকের মা’কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ কাজল খান কাশেম নামের এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (১৪ জুলাই) ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচদা গ্রামে সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদ হাসান(১৮) তিনি প্রতিবন্ধী বলে জানান এলাকাবাসী। ওই ঘটনায় আহত জাহিদ হাসানের মা ভোগডাঙ্গা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার অলিনা বেগম (৪৮)।

অভিযুক্ত কাশেম একই গ্রামের সাইফুল হকের পুত্র। কুডিগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত দেখতে এখানে ক্লীক করুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৪ জুলাই) সকাল ৭ টার দিকে স্থানীয় মহিলা মেম্বার অলিনা বেগম বাড়িতে এলাকার এক মহিলা ও তার মেয়ে ত্রাণ চাইতে আসেন।

এরপর অলিনা বেগম এর বাড়ীর সামনে প্রতিবেশী কাশেমের বাড়ী সংলগ্ন রাস্তার উপর ত্রাণ নিতে আসা মহিলা ও তার মেয়ে সাথে অলিনা বেগমের কথা কাটাকাটি শুরু হয়।

পূর্ব থেকে কাশেমের সাথে মেম্বার অলিনা বেগম রাস্তা নিয়ে দন্দ ছিল। তাদের কথা-কাটাকাটি শুনে প্রতিবেশী কাশেম বাড়ী থেকে মনে করে অলিনা বেগম রাস্তার দ্বন্দের জের ধরে তাকে ও তার পরিবাররের লোকজনদের গালি দিচ্ছে ।

বিস্তারিত দেখতে এখানে ক্লীক করুন

এরপর কাশেম বাড়ী থেকে একটি ইউক্লিপটাস গাছে ডাল নিয়ে এসে অলিনা বেগমের উপর অতর্কিত হামলা করে। এতে অলিনা বেগমের মাথা , নাকে , পিঠে গুরুতর জখম হয় ।

এতে অলিনা বেগম মাটিতে পরে গেলে তাকে রক্ষার জন্য তার প্রতিবন্ধি ছেলে জাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হলে কাশেম তার হাতে থাকা ইউক্লিপসার্ট গাছের ডাল দিয়ে জাহিদ হাসানের মাথা , বুক , পিঠে এলাপাথারী মারপিট করে।

মারপিটের আঘাত জাহিদের মাথার টিউমারে লেগে টিউমার ফেটে গুরুত্বর জখম হয় । স্থানীয় লোকজন অলিনা বেগম ও তার ছেলে জাহিদকে নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের নিয়ে আসলে কয়েক ঘন্টা পর সকাল সাড়ে ১০ টার সময় জাহিদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।

গুরুতর আহত মহিলা কাউন্সিল অলিনা বেগম কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি খান মো. শাহরিয়ার জানান, ইতিমধ্যে প্রধান আসামি কাশেমকে গ্রেফতার করা হয়েছে । মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিস্তারিত দেখতে এখানে ক্লীক করুন

সুজন মোহন্ত/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর