শরীয়তপুরে ২ জনের আত্মহত্যা

শরীয়তপুর ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমান করে মেহগনি গাছের সাথে সোহেল মোল্লা নামে এক যুবক ও সখিপুর থানার ডিএমখালিতে মার সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে রশি দিয়ে সুমাইয়া আক্তার নামে মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার মহিষার এবং ডিএমখালি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা দুইজন হলেন-সোহেল মোল্লা (৩০) মহিষার ইউনিয়নের মহিষার গ্ৰামের গিয়াস উদ্দিন মোল্লার ছেলে। অপরদিকে সুমাইয়া (১৩) ডিএমখালি ইউনিয়নে মোল্লা কান্দি গ্ৰামের শাহেনশাহ খানের মেয়ে।

নিহত সোহেল মোল্লার ছোট ভাই মাসুদ বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাবীর সাথে টাকা লেনদেনর ব্যপারে কথা কাটাকাটি করেন। এ কারণে বুধবার (১৪ জুলাই) ভোরে অভিমানে গাছের ডালের সাথে রশি দিয়ে সোহেল মোল্লা আত্মহত্যা করেছেন।

নিহত সুমাইয়ার চাচাতো ভাই আলমগীর হোসেন বলেন,পারিবারিক কলহের জেরে মায়ের ওপর অভিমান করে বুধবার (১৪ জুলাই) সকালে গলায় ফাঁস দেন সুমাইয়া। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেদরগঞ্জ মডেল থানার ওসি এ.বি.এম রশিদুল বারী জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সখিপুর থানার ওসি আসসাদুজ্জামান হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত সুমাইয়ার লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্তের প্রক্রিয়াধীন রয়েছে।

আসাদ গাজী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর