নীলফামারীতে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামাররা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কামার পল্লীগুলোতে ব্যস্ত সময় পার করছে কামাররা।

দরজায় কড়া নাড়ছে ঈদ-উল আযহা। ঈদ-উল আযহায় অন্যতম কাজ হচ্ছে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করা। ঈদকে সামনে রেখে পশু জবাইের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামার শিল্পের কারিগররা।

কয়লার আগুনে পুড়িয়ে পিঠিয়ে তৈরী করছে বিভিন্ন ধরনের ধারালো সামগ্রী। কিছুটা হলেও এ পেশায় আধুনিকায়নের ছোয়া লেগেছে। গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি হবে বলে জানিয়েছেন কারিগররা।

তারা তৈরী করছে দা, বটি, ছুড়িসহ পশু জাবাই করার নানান সামগ্রী। পশু জবাইয়ের জন্য প্রয়োজন পড়ে নানা রকমের সরঞ্জাম। পশু জবাই থেকে শুরু করে মাংস সংগ্রহ করা পর্যন্ত প্রযয়োজন হয় নানা সরঞ্জামের। এজন্য কারিগরা তৈরী করছে পশু জবাই করার সামগ্রী।

একজন কারিগরের সাথে কথা হলে তিনি জানান- আমরা খুব ব্যস্ত সময় পার করছি। ঈদে আমাদের অনেক বিক্রি হয়।

তারকিুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর