অক্সিজেনের অভাবে কোন রোগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে। সেদিকে তৎপর থাকতে হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
বুধবার(১৪ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে করোনা সংকট নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ এমপি আরও বলেন, শতভাগ স্বাস্থবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী এই বোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পু্লিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সভা সঞ্চালনা করেন ডাঃ আকরামুজ্জামান মিন্টু।
টুটুল/বার্তাবাজার/পি