কাউন্টারে টিকিট বিক্রি শুরু, রাতেই চলবে দূরপাল্লার বাস

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশে চলমান লকডাউন ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে, অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে দূর পাল্লার বাস।

তবে বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। রাতেই যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে বাসগুলো।

করোনার সংক্রমণ রোধে দেশে কঠোর লকডাউনের কারণে দীর্ঘদিন দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে ঈদের আগে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

এতে রাজধানীর গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো সরব হয়ে উঠেছে। তবে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাসগুলো। ফলে যাত্রীদের গুণতে হবে দ্বিগুণ ভাড়া।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল ৯ টায় খুলেছে বরিশাল লাইনের গোল্ডেন লাইন কাউন্টার। পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ আজ রাতের টিকিট বিক্রি করছে তারা। কক্সবাজার রুটের সোহাগ পরিবহনেও আজ রাতের টিকিট বিক্রি হচ্ছে।

দীর্ঘদিন পর দূরপাল্লার বাস চালু হওয়ায় পরিবহন শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। সরকারের নির্দেশনা মেনেই চলবে বাসগুলো। ঈদের আগে গণপরিবহন চালু হওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ জনগণ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর