যুক্তরাজ্যে মাস্ক না পড়ার ঘোষণা ‘আত্মঘাতী’র সিদ্ধান্ত: ডব্লিউএইচও

যুক্তরাজ্যের মাস্ক না পড়ার ঘোষণার কথা শুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টেকনিক্যাল প্রধান মারিয়া ফন কার্কহোভ মন্তব্য করেন, নিজের অজ্ঞতার কারণে চোখের সামনে অন্যদের মৃত্যুচিত্র দেখা মোটেও ভালো লাগার মত কোন বিষয় নয়। যদিও কোভিড-১৯ টিকা কার্যক্রম চললেও, করোনা সক্রমণের হার এখনও কমে নাই। তাই ব্রিটিশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তবায়ন করলে প্রাণঘাতীর সংখ্যা আরও বাড়বে।

আমেরিকার কোপা ফাইনাল খেলা নিয়ে তিনি মন্তব্য করে বলেন, স্টেডিয়ামে গত রবিবারের (১১ জুলাই) ফাইনালে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিল। এই বিপুল জনসমাগম নতুন করে ভাবাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। ইংল্যান্ডে ডেলটা ভ্যারিয়েন্ট বেড়ে যাওয়ায়, এ জনসমাগমে স্বাস্থ্যঝুঁকি অনেক বেড়ে যাবে বলে ধারণা করছে ডব্লিউএইচও।

তিনি এই বিষয়কে বৃটিশ প্রশাসনের অসচেতন এর ফল বলেই মনে করছেন। কেনোনা মাঠে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অধিকাংসের মুখেই মাস্ক দেখা যায় নি।

শুধু যুক্তরাজ্য নয় উয়েফা এবং ব্রিটেনকেও সমালোচনায় নিয়েছেন ডব্লিউএইচও। মারিয়া ফন কার্কহোভ আরও বলেন, ‘এটা লজ্জার এবং হতাশার’ ।

উল্লেখ্য, গত সপ্তাহে পুরো বিশ্বে নতুন করে ২৬ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর