বগুড়ায় একদিনে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯২

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৯২ জন।

করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন বগুড়ার ও বাকি ১ জন জয়পুরহাট জেলার বাসিন্দা। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের হোসনে আরা(৪৫), দুপচাচিয়ার আজম খান(৪১), গাবতলীর ফজলুর রহমান (৭০) শাজাহানপুর উপজেলার জোসনা আরা (৫৮) ও জয়পুরহাটের মজিদা (৬৫)।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার বেলা ১১ টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে সদরের ১১৪ জন, শেরপুরের ১৪ জন, আদমদীঘির ৫ জন, সারিয়াকান্দির ৫ জন, গাবতলীর ১২ জন, শাজাহানপুরে ৮ জন, দুপচাঁচিয়ার ৫ জন, কাহালুর ৩ জন, ধুনটের ৮ জন, সোনাতলার ১ জন, শিবগঞ্জের ১১ জন এবং নন্দীগ্রামের ৬ জন রয়েছেন।

তিনি আরো জানান, বর্তমানে বগুড়ায় ১ হাজার ৯ শত ৩৮ জন করোনা রোগী অবস্থান করছেন।এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩৬ জন।

খালিদ হাসান/বগুড়া/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর