করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। যা কিনা একদিনে সর্বোচ্চ মৃত্যু।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।
বুধবার (১৪ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃত সাতজন হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার নুরুল হক (৮৫), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ (৭০), সদর উপজেলার আব্দুস সালাম (৮০), গফরগাঁওয়ের আয়েশা খাতুন (৭০), টাঙ্গাইল কালিহাতির সুলতান মোহাম্মদ (৫৬), ধনবাড়ির আব্দুর সোবহান (৭০) ও নেত্রকোনা সদর উপজেলার মরিয়ম নেসা (৭০)।
অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদর উপজেলার মিজানুর রহমান (৪৮), রঈসউদ্দীন (৭৫), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা আক্তার (২৪), ফুলপুরের শাহ আরিফ রব্বানী (৬০), সেলিনা বেগম (৩০), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), শেরপুর নালিতাবাড়ির শেফালী বেগম (৫৫), জামালপুর সদর উপজেলার হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫) ও নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া আক্তার (৬২)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ জন। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩০ জন।
বার্তা বাজার/নব