ময়মনসিংহে সাবেক সেনা সদস্যকে গলাকেটে হত্যার চেষ্টা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক এক সেনা সদস্যকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার(১৩ জুলাই) রাতে বাসার ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা গলাকেটে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ চৌকী আদালতের পেছনের এলাকায় বাসিন্দা সাবেক সেনা সদস্য আজিজুল হক ভুঁইয়া (৬২)। স্ত্রী ও এক ছেলেকে ও ছেলের বউকে নিয়ে ওই বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করলেও কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিলো না। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যার চেষ্টা চালায়।

নিজ ঘরের সামনে গলাকেটে রক্তাক্ত অবস্থায় ফেলে গেলে তাকে প্রথমে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারা এমন কান্ড ঘটিয়েছে তা বলতে পারছে না ছেলে হৃদয় ভুঁইয়া।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদির মিয়া বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর